শাহজাদপুর উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত
০১ মে, ২০২৬ ০৯:০০ অপরাহ্ন

  

শাহজাদপুর উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত

দিলীপ গৌর
২৬-০৯-২০২০ ০৬:০৯ অপরাহ্ন
শাহজাদপুর উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর বঙ্গবন্ধু পরিষদ, উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর শনিবার গৌর সিনেমা হল সংলগ্ন মার্কেটে স্থানীয় বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ গোলাম সাকলাইন, প্রফেসর লুৎফর রহমান তালুকদার, শফিকুর রহমান শফি, জেলা পরিষদের সদস্য মৌসুমি সরকার বাবলা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, অধ্যক্ষ শাহাদত হোসেন, অধ্যক্ষ আব্দুল মতিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস লাভলী, প্রধান শিক্ষক কামারুন্নাহার লাকী, নিজাম উদ্দিন, টিপু সুলতান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন। সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর স্বপ্ন ও চেতনা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাই আমরা একটি শক্তিশালী কমিটি গঠন করেছি। এই কমিটি আগামীতে ঘুষ, দুর্নীতি ও মাদক মুক্ত শাহজাদপুর গড়ে তোলার কাজ করবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
 

 


দিলীপ গৌর ২৬-০৯-২০২০ ০৬:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 271 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com