উল্লাপাড়ায় আশ্বিনের বন্যায় ১০০ হেক্টর রোপা-আমন পানিতে নিমজ্জিত
২১ এপ্রিল, ২০২৬ ০৩:৪৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় আশ্বিনের বন্যায় ১০০ হেক্টর রোপা-আমন পানিতে নিমজ্জিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-০৯-২০২০ ০২:০৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় আশ্বিনের বন্যায় ১০০ হেক্টর রোপা-আমন পানিতে নিমজ্জিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ভাগ্য যেন আমন চাষীদের পিছু ছাড়ছে না। চলতি বছরে তিন দফা বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও আশ্বিনের বন্যা ও প্রবল বরষনে রোপা আমন জমি তলিয়ে যাওয়ায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লাপাড়ার চাষীরা।ঢলের পানি কমলে কীভাবে সার, বীজ, কীটনাশক কিনবেন এ চিন্তাও পিছু ছাড়ছে না তাদের। টানা কয়েকদিন মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতে যমুনা নদীতে পানি বাড়ায় এর প্রভাবে উপজেলার ৪ টি ইউনিয়নের ১০০ হেক্টর রোপা আমন তলিয়ে গেছে। উপজেলার পূর্ণীমাগাঁতী,বড়হর,সলংগা,বড়হর এবং বাংগালা ইউনিয়নের একাধিক কৃষক তাদের দুর্দশার কথা জানান। শনিবার (২৬ সেপ্টেম্বর)উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন জানান উল্লাপাড়া উপজেলায় ১০০হেক্টর জমির সদ্য রোপণকৃত ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। টানা কয়দিন প্রবল বরষন ও আশ্বিণের বন্যার কারণে ধান নিমজ্জিত হয়েছে। এখন পানি কমে গেলে ধানের ক্ষয়ক্ষতি কম হবে বলে তিনি ধারণা করছেন তিনি।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৯-২০২০ ০২:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 436 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com