শাহজাদপুরে তিন চোর আটক
০১ মে, ২০২৬ ০৯:০১ অপরাহ্ন

  

শাহজাদপুরে তিন চোর আটক

দিলীপ গৌর
২৪-০৯-২০২০ ০৬:৪২ অপরাহ্ন
শাহজাদপুরে তিন চোর আটক

শাহজাদপুর  প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা পুুলিশ গতকাল ২৩ সেপ্টেম্বর বুধবার রাতে এক অভিযান চালিয়ে তিন জন কুখ্যাত চোর গ্রেফতার করেছে।  জানা গেছে, গত দুই সপ্তাহে দুইটি বাড়ীতে চুরির ঘটনায় থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়।অভিযানে পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার শহিদ আলীর পুত্র আতাউর রহমান (২৫), মাদলা গ্রামের মৃত রমজার ফকিরের পুত্র মঞ্জেল ফকির (২৮), দ্বারিয়পুর লোদীপাড়া মহল্লার ওয়াজেদ আলীর পুত্র হাসেম আলী (৪১) কে আটক করে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, আসামীদের বিরুদ্ধে থানায় চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

 


দিলীপ গৌর ২৪-০৯-২০২০ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com