শাহজাদপুর মণিরামপুর বাজারের সিরাজ প্লাজায় আগুন
২৯ এপ্রিল, ২০২৬ ০৮:০৮ অপরাহ্ন

  

শাহজাদপুর মণিরামপুর বাজারের সিরাজ প্লাজায় আগুন

দিলীপ গৌর
২৪-০৯-২০২০ ০৬:৪০ অপরাহ্ন
শাহজাদপুর মণিরামপুর বাজারের সিরাজ প্লাজায় আগুন

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের ব্যস্ততম এলাকা সিরাজ প্লাজার তিন তলায় আগুন অল্পের জন্য রক্ষা পেলো শত শত দোকান। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার উপজেলা রোড সংলগ্ন সিরাজ প্লাজার তিন তলায় সিটি ইলেকট্রনিক্সের শো-রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে সিটি ইলেকট্রনিক্সের জনি ইলেকট্রনিকক্স, গিফট কর্ণারসহ তিনটি শো-রুমে আগুন লেগে যায়।

এসময় প্রচন্ড আগুনের ধোঁয়ায় গোটা এলাকা অন্ধকার হয়ে পড়ে। এসময় স্থানীয় ফায়ার ষ্টেশন দ্রæত ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা ব্যাপি ফায়ার ষ্টেশনের কর্মকর্তারা আপ্রাণ চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। এদিকে আগুন লাগায় স্থানীয় ব্যবসায়ীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সমস্ত দোকানপাট বন্ধ করে ফেলে দেয়। মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। এদিকে পৌর এলাকায় বিলাশবহুল অনেক মার্কেট থাকলেও অগ্নি নির্বাপনের কোন ব্যবস্থা নাই।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার মঞ্জুরুল আলম জানান, প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলা হয়। বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক বলে ধারণা করা হচ্ছে। দিনের বেলা হওয়ার কারণে বড় ধরনের হাত দূর্ঘটনার থেকে রক্ষা পাওয়া গেছে। আগুনে তিনটি দোকানের শো-রুমের মালামাল পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

তবে মার্কেটগুলোতে অগ্নি নির্বাপনের কোন ব্যবস্থা না থাকায় তিনি দুঃখ প্রকাশ করেন। মণিরামপুর বাজার বনিক সমিতির সভাপতি সভাপতি আলহাজ্ব মাসুদ খান জানান, সময় মতো ফায়ার সার্ভিস টিম না আসলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হতো। অল্পের জন্য রক্ষা পেলো শত শত মার্কেটের দোকান।
 

 


দিলীপ গৌর ২৪-০৯-২০২০ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 284 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com