বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান কেরানীগঞ্জ দক্ষিণ শাখা
১৮ এপ্রিল, ২০২৬ ০৬:১১ অপরাহ্ন

  

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান কেরানীগঞ্জ দক্ষিণ শাখা

আব্দুল জলিল
২৪-০৯-২০২০ ০৫:১৪ অপরাহ্ন
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান কেরানীগঞ্জ দক্ষিণ শাখা

স্টাফ রিপোর্টারঃ  মহীয়সী নারী বঙ্জমাতা ফজিলাতুন্নেছা মুজিবের নামে প্রতিষ্ঠিত সংগঠন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সভাপতি শেখ শাহ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণ শাখা নব গঠিত কমিটির নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলমের হাতে ফুল তুলে দেন কেরানীগঞ্জের সভাপতি ইভা আক্তার ও সাধারণ সম্পাদক নীলা আক্তার।

 বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে এসে তারা সভাপতির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে পরিচিত হন। এসময় শেখ শাহ আলম নবনির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, ‘ মহীয়সী নারীর নামে প্রতিষ্ঠিত এই সংগঠনটিতে আপনারা স্থান পেয়েছেন। আশা করি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন। দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার মিশনকে বাস্তবায়িত করতে সাংস্কৃতিক কর্মিদের বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমরা এখন অনেক কাজ করছি। আরও করতে হবে। আপনারা যার যার অবস্থান থেকে যদি সংস্কৃতির সেবা করে যান, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। দেশ থেকে জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস দূর হবে। এসময় উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী মেহেদী হাসান, রাশেদুল ইসলাম রাজিব, এড. মাহমুদুল হাসান, আলভী সরকার, সিদ্দিকুর রহমান, সজিব আহমেদ রনিসহ প্রমূখ। 


আব্দুল জলিল ২৪-০৯-২০২০ ০৫:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 451 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com