নাগরপুরে আট জুয়াড়ি আটক
১০ মে, ২০২৬ ০৭:৩০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

নাগরপুরে আট জুয়াড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৪-০৯-২০২০ ০৩:৫৪ অপরাহ্ন
নাগরপুরে আট জুয়াড়ি আটক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ভাতশালা গ্রামের মিয়ার চাঁনের বসত ঘরের ভেতর থেকে জুয়াড়িদের আটক করে থানায় নিয়ে আসে। জুয়ার আসর থেকে নগদ ২৪৬৩০ টাকা ও ১ প্যাকেট তাস জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ভাতশালা গ্রামের মৃত হামিজ উদ্দিনের ছেলে মো.ফরহাদ হোসেন (৩২), একই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে মো.মনতাজ আলী (৫৫), মৃত খাদিম বেপারীর ছেলে মো.সামছুল মিয়া (৪৫), শুনসী গ্রামের মো.লালচঁান মিয়ার ছেলে মো.জামাল মিয়া (৪৫), একই গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে মো.আঃ রাজ্জাক (৩৫), মৃত বাকু মিয়ার ছেলে মো.আরান মিয়া (৪৫), মির্জাপুর গ্রামের মো.হুমায়ুন মিয়ার ছেলে মো.হাসান মিয়া (২২) ও কোলকোষ্টিয়া গ্রামের মো.সালাম মিয়ার ছেলে মো.মাসুদ মিয়া (২৫)। এ ঘটনায় টাকার বিনিময়ে তাস দিয়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ ধারায় থানায় মামলা রুজু করা হয়।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বৃহস্পতিবার দুপুরে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৪-০৯-২০২০ ০৩:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 603 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com