তাড়াশে বাস চাপায় মাদ্রাসাছাত্র নিহত
২৯ এপ্রিল, ২০২৬ ০৮:০৫ অপরাহ্ন

  

তাড়াশে বাস চাপায় মাদ্রাসাছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৪-০৯-২০২০ ০২:৩৪ অপরাহ্ন
তাড়াশে বাস চাপায় মাদ্রাসাছাত্র নিহত
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে সাইকেল আরোহী শাহরিয়ার হোসেন (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী বাসের চাকায় পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপেটম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ -ভুইঞাগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রীজ নামক এলাকায় ওই দুঘর্টনা ঘটে। মাদ্রাসা শিক্ষার্থী শাহরিয়ার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি উত্তর মথুরাপুর গ্রামের শিক্ষক আব্দুল আলিম নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াশীন কওমী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শাহরিয়ার হোসেন সাইকেল চালিয়ে তাড়াশ বাজারে আসার পথে তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী সোনার মদিনার নামের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে শাহরিয়ারকে চাপা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, মাদ্রাসা ছাত্র শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হচ্ছে।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০৯-২০২০ ০২:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com