উল্লাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি সম্পত্তি উদ্ধার
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-০৯-২০২০ ০৬:৫১ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি সম্পত্তি উদ্ধার
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার (২৩ সেপ্টেম্বর) উল্লাপাড়ায় দিনভর অবৈধ স্থাপনা ও সরকারি সম্পত্তি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্টেট মোহাম্মাদ নাহিদ হাসান খান এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
নাহিদ হাসান খান জানান, তার অভিযানে অংশ নেওয়া সদস্যগণ উল্লাপাড়া পৌর কিচেন মার্কেটের পাশে ১৭টি অবৈধ দোকান এবং পাইকপাড়ায় মহাসড়কের পাশে ১৫টি দোকান ও স্থাপনা এবং চড়–ইমুড়ি কমিউনিটি ক্লিনিকের পাশে থাকা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে। এসময় দীর্ঘদিন ধরে অবৈধ খলে থাকা সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার প্রায় ১ একর সরকারি সম্পত্তি খলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়। এসময় উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম এবং র্যাব কর্মকতার্গণ উপস্থিত ছিলেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৯-২০২০ ০৬:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 442 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ