বেলকুচিতে ন্যায্যমূল্য চাল বিক্রি উদ্বোধন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৯-২০২০ ০৫:৩৯ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ন্যায্যমূল্য চাল বিক্রি উদ্বোধন
জহুরুল ইসলাম:
'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ১৫ হাজার ৬শ ৭৬ জন হতদরিদ্রদের পরিবারের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬টি ইউনিয়নে ২২ জন ডিলারের মাধ্যমে ১৫ হাজার ৬শ ৭৬ জন হতদরিদ্রদের পরিবারের মাঝে ফেয়ার প্রাইজের চাল বিক্রি উদ্বোধন করা হয়।
দৌলতপুর বাজারে ডিলার আব্দুল হামিদ মোল্লার দোকানে উদ্বোধন করেণ দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকতা ও ট্যাগ অফিসার সেরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নিখল মাষ্টার প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৯-২০২০ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 408 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ