বেলকুচিতে দুই স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন ইউএনও
১০ মে, ২০২৬ ০৭:৪২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে দুই স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৯-২০২০ ০৫:৩৯ অপরাহ্ন
বেলকুচিতে দুই স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন ইউএনও
জহুরুল ইসলাম: একই দিনে দুই স্কুল ছাত্রীকে বাল্য বিবাহ হাত থেকে রক্ষা করলেন বেলকুচির ইউএনও আনিসুর রহমান। তিনি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বেলকুচির পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে বেলকুচি পৌরসভার অন্তগত চালা গ্রামের ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীকে এবং চরদেলুয়া গ্রামের দশম শ্রেনীর ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করেন। এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আনিসুর রহামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২জন স্কুল পড়ুয়া ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছি । আমরা তাদের বাবার কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এমন মর্মে মুচলেকা নিয়েছি। বর ও কনের অভিভাবকদের কাছ থেকে পনের হাজার টাকা জরিমানা আদায় করেছি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৯-২০২০ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com