যমুনা নদীর ভাঙ্গণ রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন
২৫ জুন, ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

যমুনা নদীর ভাঙ্গণ রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২২-০৯-২০২০ ০৪:২১ অপরাহ্ন
যমুনা নদীর ভাঙ্গণ রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

 যমুনা নদীর ভাঙ্গণ রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মেটুয়ানি থেকে ভুতের মোড় পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাজুড়ে সোমবার (২১সেপ্টেম্বর)  সকালে ১ ঘন্টা ব্যাপী এলাকাবাসি মানববন্ধন করেছেন। বাঘুটিয়া ইউনিয়নের চর বিনানুই,বিনানুই, চর সলিমাবাদ,চর নাকালিয়া,মেটুয়ানি ও ভুতের মোড় এলাকার প্রায় ২ হাজার নারী পুরুষ ও শিশু এ মানববন্ধনে অংশ গ্রহণ করে।

বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাহ্হার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন,চৌহালি উপজেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক মোল্লা মুকুট,বিশিষ্ট শিল্পপতি মজিবর রহমান,আব্দুল ওয়াহাব মুন্সি,বাকি বিল্লাহ,কালাম মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধওে যমুনার করালগ্রাসে একের পর এক গ্রাম ফসলি জমি ও শত শত বাড়িঘর চোখের সামনে বিলিন হয়ে যাচ্ছে। অথচ টাঙ্গাইল পানি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এ এলাকার ভাঙ্গণ রোধে তারা স্থায়ী ভাবে কোন ব্যবস্থা নিচ্ছে না। তাই বাধ্য হয়ে এলাকাবাসি যমুনা নদীর ভাঙ্গণ রোধে এ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে তারা এ মানববন্ধনের আয়োজন করতে বাধ্য হয়েছে।

বক্তারা অবিলম্বে এ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন। এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন,এ ভাঙ্গণ রোধে এখন ওই এলাকায় জিওটেক্স বালুর বস্তা ফেলার কাজ চলছে। এছাড়া ওই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রজেক্ট জমা দেওয়া আছে। এটি পাশ হলেই কাজ শুরু করা হবে। 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২২-০৯-২০২০ ০৪:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 355 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com