কাজিপুরের সোনামুখীতে জয় সাহেবের সমর্থনে ঝটিকা মিছিল
০৮ নভেম্বর, ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন

  

কাজিপুরের সোনামুখীতে জয় সাহেবের সমর্থনে ঝটিকা মিছিল

আব্দুল জলিল
২২-০৯-২০২০ ০৭:০৭ পূর্বাহ্ন
কাজিপুরের সোনামুখীতে জয় সাহেবের সমর্থনে ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ-১ কাজিপুরের আসনের সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য ঘোষিত আসনটিতে নির্বাচনের ডামাডোল বেজে চলেছে।  নির্বাচনের ঘোষণা দরজায় কড়া নাড়ছে। ফলে দলীয় নেতাকর্মিদের চাঙ্গা করতে মাঝে মধ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আ.লীগ ও এর অঙ্গ সংগঠন ঝটিকা মিছিল বের করছে।

 সোমবার (২১সেপ্টেম্বর) সন্ধ্যায় এমনি একটি ঝটিকা মিছিল সোনামুখী বাজার এলাকা প্রদক্ষিণ করে। সোনামুখী ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের আয়োজনে এই মিছিলে উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেযারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, যুবলীগ সম্পাদক আলী আসলাম।

উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লবর সরকার, সাবেক সম্ছাপাদক জিয়াউর রহমান,ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সম্পাদক আবু সায়েম তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম, ইউনুস উদ্দিন, সোনামুখী যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম মেম্বর, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র সাহা, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসাদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব প্রমূখ।


আব্দুল জলিল ২২-০৯-২০২০ ০৭:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com