উল্লাপাড়ায় ১৭'শ হতদরিদ্রের মাঝে ফেয়ার মূল্যে চাউল বিতরণ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০৯-২০২০ ১০:০৫ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ১৭'শ হতদরিদ্রের মাঝে ফেয়ার মূল্যে চাউল বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণীমাগাঁতী ইউনিয়নে ১৭'শ হতদরিদ্র পরিবারের মাঝে ফেয়ার মূল্যে চাউল বিতরণ করা হয়েছে। "শেখ হাসিনার বাংলাদেশ" ক্ষুধা হবে নিরুদ্দেশ" এই স্লোগান কে সামনে রেখে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গয়হাট্টা বাজারে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার ১০ টাকা কেজি চাউল সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ( ট্যাগ অফিসার) আবু সাঈদ,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিন ভূঁইয়া, ছাত্রলীগের সভাপতি আল আমিন,ডিলার আইনুল হক সহ প্রমুখ।
ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের আওতায় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে ১০ টাকা কেজি চাউল পাচ্ছে হতদরিদ্র, দিনমজুর, এবং নিম্ন আয়ের মানুষ।
পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় পূর্ণীমাগাঁতী ইউনিয়নের হতদরিদ্র, দিনমজুর, নিম্ন আয়ের মানুষ ১০ টাকা কেজি চাউল সুবিধা পাচ্ছে। ইউপি চেয়ারম্যান আরো বলেন সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতা পূর্ণীমাগাঁতী ইউনিয়ন কে মডেল শহরে রূপান্তর করতে পারছি, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০৯-২০২০ ১০:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 489 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ