শাহজাদপুরে প্রফেসর নাসিম উদ্দিন মালিথা‘র সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
০৩ মে, ২০২৬ ০২:২৫ অপরাহ্ন

  

শাহজাদপুরে প্রফেসর নাসিম উদ্দিন মালিথা‘র সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

দিলীপ গৌর
২১-০৯-২০২০ ০৬:১৪ অপরাহ্ন
শাহজাদপুরে প্রফেসর নাসিম উদ্দিন মালিথা‘র সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক বগুড়া সরকার আজিজুল হক কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান ও বিশিষ্ট বরীন্দ্র গবেষক প্রফেসর নাসিম উদ্দিন মালিথা স্যারের রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ২১ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা শহীদ স্মৃতি মিলনায়তনে ও শাহজাদপুর কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন- সাবেক অধ্যক্ষ এ.এম আব্দুল আজিজ, শাহজাদপুর মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, জামিরতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুল হক, মওলানা সাইফ উদ্দিন এহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সংগীত শিল্পী বায়েজিত হোসেন, আখতার আলী আজমল, প্রধান শিক্ষক হায়দার আলী, তাহসিন নুরী, আনোয়ার হোসেন, রওশন আলী, আমিরুল ইসলাম, রনি খান শান্ত, মনছুর আলী, আবু জাফর, আলমগীর হোসেন, রওশন আলী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শাহজাদপুরের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও নাট্যশিল্পী কাজী শওকত হোসেন। উল্লেখ্য, প্রফেসর নাসিম উদ্দিন মালিথা করোনা রোগে আক্রান্ত হয়ে ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 

 


দিলীপ গৌর ২১-০৯-২০২০ ০৬:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 475 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com