অবশেষে কাজিপুর পৌরসভার রাস্তার সংস্কার কাজ শুরু
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

অবশেষে কাজিপুর পৌরসভার রাস্তার সংস্কার কাজ শুরু

আব্দুল জলিল
২১-০৯-২০২০ ০৫:১৯ অপরাহ্ন
অবশেষে কাজিপুর পৌরসভার রাস্তার সংস্কার কাজ শুরু

 স্টাফ রিপোর্টার ঃ  কাজিপুর পৌর সভার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়েছিলো। রাস্তার দুপাশের অনেকখানি জায়গা  ভেঙ্গে নেমেছে। ফলে যানবাহন চলাচলে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কায় যাত্রী এবং পরিবহন চালকেরা ভয়ে চলাচল করেন। সম্প্রতি ওই রাস্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ভাঙ্গা গর্তে পড়ে একটি অটোরিক্সা উল্টে যাবার ঘটনার ঘটেছে।

অবশেষে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন অফিসার ওই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ওই রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী ও পিআইও একেএম শাহা আলম মোল্লা। উপজেলা পরিষদের অর্থায়নে ওই রাস্তার  পাশের ধসে যাওয়া অংশে বালিভর্তি বস্তা ফেলা হচ্ছে। এসময় ইউএনও জানান, “ জনগণের চলাচল নির্বিঘœ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি সংস্কার হয়ে গেলে চলাচল স্বাভাবিক হবে।


আব্দুল জলিল ২১-০৯-২০২০ ০৫:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 520 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com