শিরোনামঃ
অনলাইন নিউজ এডিটর ২১-০৯-২০২০ ০১:২৪ অপরাহ্ন |
গত ১৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি হতে অনলাইনে এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় ৮৭ শতাংশ শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।
বৈশ্বিক মহামারী চলোমান করোনা পরিস্থিতির অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম মহোদয় শিক্ষক পরিষদের এক ভার্চুয়াল সভায় একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। অনলাইনে গুগল ফরম ব্যবহার করে প্রতি বিষয়ে ১০০ নাম্বারের এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষা নেয়া হচ্ছে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তিনটি পৃথক মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। নির্ধারিত সময়ে এই গ্রুপে প্রশ্নপত্রের লিংক দেয়া হয়। শিক্ষার্থীরা এই লিংকে নিজ নিজ ই-মেইল আইডি দিয়ে লগিং করে পরীক্ষায় অংশগহণ করে। কয়েকজন শিক্ষাথীর সাথে কথা বলে জানা যায় ইন্টারনেট স্পিড স্লো হওয়ার কারণে কিছুটা সমস্যা হলেও সানন্দে তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে। কলেজের অনলাইন কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য অধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে সিনিয়র শিক্ষক-কর্মকর্তার সমন্বয়ে নিবির পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। আর এই অনলাইন পরীক্ষায় পরীক্ষা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোঃ জাহাঙ্গীর আলম এবং সার্বক্ষনিক কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ জাহিদুল ইসলাম ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ তারিকুল ইসলাম।
অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম মহোদয় জানান চলামান করোনাকালীন সময়ে জনজীবন থেমে থাকলেও থেমে থাকেনি সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর এর শিক্ষাকার্যক্রম। ডিজিটাল বাংলাদেশ ও ভিশন 2021 বাস্তবায়নে দক্ষিণের বাতিঘর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির অভূতপূর্ব বিপ্লব ঘটেছে। ১৮ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর জরুরী ভিত্তিতে শিক্ষক পরিষদের ভার্চুয়াল সভা করে অনলাইনে ক্লাস পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয় এবং অনলাইন ক্লাস পরিচালনার জন্য একটি অনলাইন স্টুডিও স্থাপন করা হয়। গত ১৬ এপ্রিল ২০২০ খ্রি. হতে অনলাইন ক্লাস শুরু হয়ে প্রতি সপ্তাহে উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির মোট ১০০ টি করে ক্লাস চলমান আছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় গত ১৫.০৯.২০২০ খ্রি. থেকে অনলঅইনে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান চলোমান করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষাথীরা যেন পিছিয়ে না পড়ে তাই এই মহামারির মধ্যেও ক্লাস নিচ্ছি। শিক্ষক /কর্মকর্তারা ক্যাম্পাসে এসে লাইভ ক্লাসে অংশ নিচ্ছেন। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আরো বেশি মনোযোগী করে তোলার জন্য অনলাইন পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের অধিকাংশ শিক্ষার্থী অনলাইনে নির্বিঘ্নে ক্লাস করছেন। শুধু আমাদের শিক্ষার্থী নয় বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের ফেসবুক পেজের ক্লাস দেখে উপকৃত হচ্ছে । ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য আগামি ১ অক্টবর ২০২০ থেকে অনলাইন ক্লাস শুরু হবে। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের ভর্তির সময় অনলাইন ক্লাসের রুটিন সরবারাহ করা হয়েছে। এই বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকগনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস চলমান থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com