শিরোনামঃ
দিলীপ গৌর ২০-০৯-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের জিগারবাড়িয়া উত্তরপাড়া গ্রামের নারিকেলে গাছের ডাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়নাল খাঁ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে। নিহত আয়নাল ওই গ্রামের এনাম খাঁর ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এদিন দুপুরে নারিকেল গাছের ডাল পরিষ্কার করা অবস্থায় বাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের তারে জড়িয়ে যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com