শাহজাদপুরে পৌর মেয়র প্রার্থী তরু লোদীর শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান
২২ এপ্রিল, ২০২৬ ১২:১১ অপরাহ্ন

  

শাহজাদপুরে পৌর মেয়র প্রার্থী তরু লোদীর শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান

দিলীপ গৌর
২০-০৯-২০২০ ০৬:০০ অপরাহ্ন
শাহজাদপুরে পৌর মেয়র প্রার্থী তরু লোদীর শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে বিনামূল্যে শতাধিক রোগীকে চিকিৎসা ও অপারেশন ব্যবস্থা করলেন শাহজাদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী প্রধানমন্ত্রী‘র ঘনিষ্ঠজন তরু লোদী। ২০ সেপ্টেম্বর  রোববার পৌর এলাকার মা ক্লিনিকে রোগী দেখার ব্যবস্থা করা হয়। এসব রোগীকে চিকিৎসা প্রদান করেন ঢাকার অভিজ্ঞ সার্জন রাসেল আহম্মেদ খান। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অসহায় দুঃস্থ রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।

এসময় পৌর মেয়র প্রার্থী তরু লোদী বলেন, আমার প্রথম কাজ হবে অসহায় মানুষদের সেবা করা। এজন্যই আমি ঢাকা থেকে ডাক্তার এনে মানুষের সেবা করছি। প্রতিমাসেই আমি ডাক্তার এনে চিকিৎসা প্রদান করব। কেউ যেন বিনা চিকিৎসায় অকালে প্রাণ না যায়। এ কারণেই আমার এই চিকিৎসা সেবা। এদিকে এই ধরণের মহতী সেবা প্রদান করায় এলাকার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল কুন্ডু, আওয়ামীলীগ নেতা, আনু লোদী, মোসলেম উদ্দিন খাঁ, হিরু বিশ্বাস, তৈয়ব উদ্দিন প্রমুখ।
 

 


দিলীপ গৌর ২০-০৯-২০২০ ০৬:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 333 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com