কাজিপুরে বন্যায় লন্ডভন্ড জজিরা হাটের বেহাল অবস্থা
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৩৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে বন্যায় লন্ডভন্ড জজিরা হাটের বেহাল অবস্থা

আব্দুল জলিল
২০-০৯-২০২০ ০৯:৩৩ পূর্বাহ্ন
কাজিপুরে বন্যায় লন্ডভন্ড জজিরা হাটের বেহাল অবস্থা

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের ছিমছাম একটি হাটের নাম  জজিরা। দূর্গম চরাঞ্চলের কয়েক হাজার মানুষ সপ্তাহের দুইদিন হাটবারে এখান থেকে নিজেদের কেনাকাটার কাজটি সারেন। কিন্তু উপর্যুপরি বন্যার তান্ডবে এই হাটের বেহাল দশা।  বানের পানির স্রোতে হাটের  সমান জায়গায় গর্ত তৈরি হয়েছে। এতে করে দোকানী ও হাটুরে উভয়েরই সমস্যা পোহাতে হচ্ছে।  শনিবার(১৯ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্যায় হাটের  প্রায় পুরো জায়গা জুড়েই ছোটবড় গর্ত। একটু বৃষ্টি হলেই হাটের ভিতরের সেই গর্তে পানি জমে থাকছে। এসময় এক হাটুরে রহিম মিয়া জানান, ‘ আমাগোরে আর কেনাকাটার জন্যে কাছে এই হাটই ভরসা। বানের পানিতে হাটের জায়গা ভেঙ্গেচুরে গেছে। চলাচল করাই কষ্ট।  

জজিরা হাটের ইজারাদার  শাহিনুল ইসলাম মেম্বার জানান,“ জরুরি ভাবে হাটের জায়গায় তৈরি হওয়া ছোটবড় গর্ত ভরাট করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করি হাটটির দিকে  সুদৃষ্টি দেবেন।” 


আব্দুল জলিল ২০-০৯-২০২০ ০৯:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 318 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com