বাংলাদেশ বেতারের "তারুণ্যের কন্ঠ" এবার সিরাজগঞ্জের বেলকুচিতে
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০৯-২০২০ ০৬:৩৫ পূর্বাহ্ন
|
|
বাংলাদেশ বেতারের "তারুণ্যের কন্ঠ" এবার সিরাজগঞ্জের বেলকুচিতে
জহুরুল ইসলাম:
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান "তারুণ্যের কন্ঠ" বাল্যবিয়ে পপ্রতিরোধে এবার অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮.১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। আজকের বিষয় ছিল "বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা ও করণীয়" শির্ষক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা ও বিভিন্ন স্কুলের ছাত্রীরা উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
তোফাজ্জল হোসেন এর প্রযোজনায় ও সজীব দত্তের উপস্থাপনায় "তারুণ্যের কন্ঠ" প্রতি শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচার হয়ে থাকে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৯-২০২০ ০৬:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 465 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ