শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৯-০৯-২০২০ ০৭:৫০ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার নয়নমনি অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি শনিবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে ফিতা কেটে এ ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রায়গন্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিমুল ইহসান তৌহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার প্রাণপ্রিয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম,সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: জাহিদুল ইসলাম,স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( সাচিব) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ডা: জাহিদুল ইসলাম হিরা,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাবেক সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,রায়গঞ্জ উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খন্দকার শরিফুল ইসলাম শরিফ সহ অনেকে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com