বেলকুচিতে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার ১
১০ মে, ২০২৬ ০৮:৫৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৯-০৯-২০২০ ০৬:৪২ অপরাহ্ন
বেলকুচিতে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার ১

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্র, গুলি ও মাদকসহ মান্নান নামের ১ জনকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জের র‍্যাব-১২ এর সদস্যরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের র‍্যাব-১২ সদস্যরা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে আব্দুল মান্নানকে একটি দেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৩৭১ পিছ ইয়াবাসহ সিরাজগঞ্জের র‍্যাব-১২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারককৃত আব্দুল মান্নান (২৮) মাহমুদপুর গ্রামের জয়নাল ঘটকের ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী আটকের ঘটনাটি নিশ্চিত করে বলেন, আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে মাদক, অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ সদস্যরা। তাকে শনিবার সকালে থানায় গ্রেপ্তারককৃতকে হস্তান্তর করেছে। এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে থানায় অস্ত্র ও মাদকের মামলা করেছে। আমরা তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯-০৯-২০২০ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 946 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com