শাহজাদপুরে অবৈধ ড্রেজারে সড়ক ভেঙে হাজারো মানুষের চলাচল স্থবির
২৩ এপ্রিল, ২০২৬ ০৮:০৮ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে অবৈধ ড্রেজারে সড়ক ভেঙে হাজারো মানুষের চলাচল স্থবির

দিলীপ গৌর
১৯-০৯-২০২০ ০৬:৪২ অপরাহ্ন
শাহজাদপুরে অবৈধ ড্রেজারে সড়ক ভেঙে হাজারো মানুষের চলাচল স্থবির

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধ ড্রেজারে বালু উত্তোেলনের উৎসব শুরু হয়েছে। গোটা উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার দিয়ে  ব্যাবসায়ীদের দৌড়াত্ব দিন দিন বেড়েই চলেছে। এর ফলে সাধারণ মানুষ দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হলেও তারা কোথাও কোন প্রতিকার পাচ্ছে না। সম্প্রতি অবৈধ ড্রেজারের নিষ্কাশিত পানির চাপে হাজারো মানুষের চলাচলের একমাত্র সড়ক সম্পূর্ণ ভেঙে গেছে।উপজেলার পোরজনায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের ২শো গজ দক্ষিণে চর-বাচঁড়া গ্রামের প্রবেশ পথের অবৈধ ড্রেজারের মাধ্যমে জুলফিকার ও সাহাদাতে খালে বালু ফেলা হচ্ছে।

এতে ড্রেজারের পানির চাপে পোরজনা থেকে চর-বাচঁড়া গ্রামের প্রবেশের একমাত্র সড়কটি ভেঙে গেছে। এর ফলে এই পথে যানবান চলাচল বন্ধ হয়ে গেছে এবং পায়ে হেঁটেও ভাঙ্গা অংশটি অতিক্রম করা যাচ্ছে না। ড্রেজারে বালু ক্রয় করে খাল ভরাটকারী জুলফিকার ও বাবলু জানান, রমজানের ড্রেজারে হানিফ, নুর ইসলাম ও খোকনের মাধ্যমে এই বালু আমি ফেলছি। তিনি আরো বলেন সব জায়গায় কথা বলেই কাজ করছি। রাস্তা ভেঙে মানুষের চলাচল বন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সরকারি রাস্তা ভাঙলে সরকার‌ই ঠিক করবে।

এই পথে চলাচলকারী পথচারীরা জানান, রাস্তা ভেঙে যাওয়ায় আমরা চলাচল করতে পারছিনা। রিকশা ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে। আমাদের উৎপাদিত বিভিন্ন পন্য ও দুধ পরিবহন করতে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়। গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের চিকিৎসা কেন্দ্রে নেওয়া কষ্টসাধ্য হয়ে পরেছে। বালু উত্তোলনের ফলে অনেক বাড়ী-ঘর নদী গর্ভে চলে যাচ্ছে। সেই সাথে হারিয়ে যাচ্ছে আবাদী ফসল।

 

 


দিলীপ গৌর ১৯-০৯-২০২০ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com