কাজিপুরে নয় হাজার কৃষকের স্বপ্ন তলিয়ে গেছে যমুনার বানে
২১ এপ্রিল, ২০২৬ ০৫:২১ অপরাহ্ন

  

কাজিপুরে নয় হাজার কৃষকের স্বপ্ন তলিয়ে গেছে যমুনার বানে

আব্দুল জলিল
১৯-০৯-২০২০ ০৩:৪৯ অপরাহ্ন
কাজিপুরে নয় হাজার কৃষকের স্বপ্ন তলিয়ে গেছে যমুনার বানে

আবদুল জলিল, কাজিপুর ঃ সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার বানে নতুন করে ৯ হাজার কৃষকের স্বপ্ন তলিয়ে গেছে। সিরাজগঞ্জ পাউবো’র তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় উজান থেকে নেমে আসা ঢল ও বর্ষণে পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
কাজিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের  বন্যায় কাজিপুরে শুভগাছা, কাজিপুর, মাইজবাড়ি, খাসরাজবাড়ি, চরগিরিশ, তেকানী নাটুয়ারপাড়া,  নিশ্চিন্তপুর, মনসুর নগর ও গান্ধাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের  উফশী ও স্থানীয় জাতের রোপা আমন ধান, মাসকলাই, মরিচ ও সবজি খেত পানিতে তলিয়ে গেছে। 

এ পর্যন্ত (১৯ সেপ্টেম্বর)  ২০০ হেক্টর জমির উফসী জাতের রোপা আমন ধান তলিয়েছে। এতে ক্ষতি হয়েছে ১ হাজার ছয়শ কৃষকের। স্থানীয় জাতের আমন ধান ডুবে গেছে ৮২০ হেক্টর। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে ৬ হাজার ৪৪০ জন কৃষক। মাসকলাই খেত ডুবে গেছে ৫০ হেক্টর। ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা ৪০০ জন। মরিচের খেত ডুবেছে ২০ হেক্টর। ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা ৩৩০ জন। আর সবজি ও অন্যান্য খেত তলিয়েছে আরও ৪০ হেক্টর।  

এর পূর্বের জুলাই মাসের দুই দপা বন্যায় প্রথম সপ্তাহে  আউশ ৬১০ হেক্টর, রোপা আমন বীজতলা ৩৫০ হেক্টর, ২২ জুলাই এর তৃতীয় সপ্তাহে রোপা আউশ ৬১০ হেক্টর রোপা আমন ৪৭০ হেক্টর এবং সর্বশেষ  আগস্টের প্রথম সপ্তাহে রোপা আউশ ৬১০হেক্টর,  রোপা আমন ৪৭৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। 
উপজেলার মনসুর নগর চরের কৃষক মানিক মিয়া জানান, “ মনে করেছিলাম আর বান আইসবো না। এহন দেহি  খেতের মইধ্যে শুধু পানি আর পানি। ধানগাছ আর চোখে পড়ে না।” 
নিশ্চিন্তপুর চরের মচির চাষী রেজাউল করিম জানান, ‘ বাড়ির পাশে বানের পানি নেমে গেলে তিন বিঘা মরিচের আবাদ করছিলাম। গাছও গজিয়েছিল্ োএহন সব গ্যালো।”
কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান, “  আবহাওয়ার হিসেব অনুযায়ী পানি আর বেশি বাড়বে না। দ্রুত পানি নেমে গেলে কিছু ধান টিকে থাকবে। ক্ষয়-ক্ষতির হিসেব জেলা অফিসে পাঠানো হয়েছে।


আব্দুল জলিল ১৯-০৯-২০২০ ০৩:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 376 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com