শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৯-২০২০ ০৯:২৫ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়ট গ্রামের শ্রী সাগর চন্দ্র (২০) ন্যাসোফারিক্স ক্যান্সারে আক্রান্ত। যতই সময় যাচ্ছে, ততই ক্যান্সার তাঁর শরীরে ছড়িয়ে পড়ছে। সাগর চন্দ্র বর্তমানে ভারতের ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, সাগরকে বাঁচাতে হলে দ্রুত চিকিৎসা করানো জরুরি।
তার চিকিৎসার জন্য এখন প্রয়োজন প্রায় ১০-১১ লাখ টাকা। তবে সাগরের দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এরই মধ্যে তাঁর চিকিৎসার জন্য জমি ও বসতভিটা বিক্রি করে ১৫ লক্ষাধিক টাকা খরচ করে তাঁর পরিবার এখন নিঃস্ব। এ পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন অসহায় বাবা শ্রী মনা চন্দ্র। সহায়তা পাঠানোর ঠিকানা : মনা চন্দ্র, হিসাব নম্বর-০২০০০১৪৬৫৫৭৩৪, অগ্রণী ব্যাংক লিমিটেড, নিমগাছী শাখা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ০১৭৪৫-৪৯৮৩২৬ (বিকাশ)।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com