তাড়াশে মুক্তিযোদ্ধা পাতাসী বেওয়ার মৃত্যু
২০ এপ্রিল, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন

  

তাড়াশে মুক্তিযোদ্ধা পাতাসী বেওয়ার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৮-০৯-২০২০ ১০:৫২ পূর্বাহ্ন
তাড়াশে মুক্তিযোদ্ধা পাতাসী বেওয়ার মৃত্যু

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশের বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা পাতাসী বেওয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামে তাঁর মৃত্যু হয়। পাতাসী বেওয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন মেয়ে, চার ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল দুপুরে মাগুড়াবিনোদ স্কুল মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পাতাসী বেওয়া ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হন। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে দীর্ঘ সময় লড়াইও করতে হয় তাঁকে। পরে তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সহযোগিতায় গত বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬০তম সভায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান তিনি।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-০৯-২০২০ ১০:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 378 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com