শিরোনামঃ
দিলীপ গৌর ১৭-০৯-২০২০ ০৫:৫৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে শিক্ষা দিবস উপলক্ষে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবিতে গ্রামবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে বেড়াকুচাটিয়া গ্রামের প্রধান সড়কে গ্রামের ছাত্র, শিক্ষক আইনজীবি, সাংবাদিকবৃন্দ ও সমাজসেবক উক্ত মানববন্ধান কর্মসূচীতে অংশ নেয়।
প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বিশিষ্ট সমাজসেবক মজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- উপজেলা বাসদের সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, সাংবাদিক এম.এ জাফর লিটন, কমরেড পলাশ ঘোষ, ছাত্রনেতা ছানোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বেড়া কুচাটিয়া একটি বিশাল ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের মানুষ কষ্ট করে অনেক দূরে পড়াশোনার জন্য যায়। তাই গ্রামবাসীর কথা চিন্তা করে অবিলম্বে জাতীয় শিক্ষা দিবসে এই গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জোর দাবী জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com