খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট দেবে গ্রামীণফোন
২৪ এপ্রিল, ২০২৬ ০৭:২৩ অপরাহ্ন

  

খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট দেবে গ্রামীণফোন

আব্দুল জলিল
১৭-০৯-২০২০ ০১:১৯ অপরাহ্ন
খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট দেবে গ্রামীণফোন

স্টাফ রিপোর্টারঃ

শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার সুবিধার্থে খুলনা বিশ্বাবিদ্যালয় কতৃপক্ষ স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রামীণফোনের সাথে আলোচনা করেছে। আলোচনা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের গ্রামীণফোনের নিকট থেকে দশ টাকা মূল্যের একটি সিম ক্রয় করতে হবে। 

আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়

উক্ত সিম ব্যবহারকারীরা ২২৫ টাকার বিনিময়ে ত্রিশ দিনে ৩০ জিবি ডাটা ব্যবহার করতে পারবেন। এই ডাটা শুধুমাত্র একাডেমিক সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। এই সিম এর মাধ্যমে সরাসরি ডায়াল করে কথা বলা যাবে না।

সিম ক্রয় করতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা গুগল ডক ফর্মে ন্যাশনাল আইডি কার্ড/জন্মনিবন্ধনের স্ক্যান কপিসহ আগামি ২৪ তারিখের মধ্যে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।(কা,ক)


আব্দুল জলিল ১৭-০৯-২০২০ ০১:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 318 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com