শিরোনামঃ
আব্দুল জলিল ১৭-০৯-২০২০ ১১:৫০ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ কালো রংয়ের একটি এ্যাপাচি মোটর সাইকেল উদ্ধারসহ একজনকে আটক করেছে।আটককৃত রোমান আলী(৪২) উপজেলার জজিরা এলাকার কায়েস চাকলাদারের পুত্র। ফাঁড়িসূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মালী চরাঞ্চলের জজিরা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় একটি কালো রঙের ইঞ্জিন নং C1E7255659 , ETR Apache নামের চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
বৃহস্পতিবার(১৭মেপ্টেম্বর) সকালে নিয়মিত মামলা দিয়ে আটক রোমানকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com