শিরোনামঃ
আব্দুল জলিল ১৬-০৯-২০২০ ১২:৩৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাাজিপুরে অবৈধভাবে পেয়াজের দাম বাড়িয়ে দেয়া মজুতদার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে রাত অবধি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী , সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, প্রকল্প বাস্তবায়ন অফিসার পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বাজারগুলো মনিটোরিং করেন। এসময় তারা উপজেলার সিমান্তবাজার, মেঘাই বাজার, সোনামুখী বাজার, মাথাইলচাপড় বাজার ঘুরে দেখেন। এদিকে প্রশাসনের লোকজন বাজারে আসার সাথে সাথে পেয়াজের দাম ৯০ টাকা কেজি থেকে ৬০ টাকা কেজিতে নেমে আসে। এসময় অবৈধ মজুত রাখা এবং প্রশাসনের লোকজন দেখে দোকান বন্ধ করা চারটি দোকানে তালা লাগিয়ে দিয়েছে প্রশাসন।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ কাজিপুরে কোন ব্যবসায়ী ৬০ টাকার বেশি পেয়াজ বিক্রি করতে পারবে না। এর ব্যতিক্রম হলো প্রশাসন ব্যবস্তা নেবে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com