সলঙ্গায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
৩০ এপ্রিল, ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ন

  

সলঙ্গায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৫-০৯-২০২০ ১১:০২ অপরাহ্ন
সলঙ্গায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
সলঙ্গা প্রতিনিধি :সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিল সহ আকলিমা বেগম(৫০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্ব) সকালে হাটিকুমরুল - বনপাড়া মহাসড়কে রাজশাহী থেকে আসা একটি দুরপাল্লার কোচ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর নির্দেশে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরনবী প্রধান ও উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এর নেতৃত্বে মহাসড়কের সাতটিকরি তালতলা নামক স্থানে গতিরোধ করে কোচটি তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী আকলিমাকে আটক করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ৭৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট শিপাইপাড়া ইউসুফপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৫-০৯-২০২০ ১১:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 369 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com