শাহজাদপুর পেঁয়াজের বাজার মনিটরিং করলেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মাসুদ হোসেন
২৩ এপ্রিল, ২০২৬ ০৮:১৩ পূর্বাহ্ন

  

শাহজাদপুর পেঁয়াজের বাজার মনিটরিং করলেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মাসুদ হোসেন

দিলীপ গৌর
১৫-০৯-২০২০ ০৮:০৭ অপরাহ্ন
শাহজাদপুর পেঁয়াজের বাজার মনিটরিং করলেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মাসুদ হোসেন

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধি পাওয়ায় আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শাহজাদপুর ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন পৌর এলাকার দ্বারিয়াপুর বাজার ও হাবিবুল্লাহ্ নগর ইউনিয়নের বিভিন্ন কাঁচাবাজার মনিটরিং করেন। এসময় স্থানীয় ব্যবসায়ীদের পেঁয়াজ কেনার চালান দেখেন।

এসময় তিনি বলেন, আপনারা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করবেন না। সঠিক দামে বিক্রয় করবেন। কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে জেল ও জরিমানা প্রদান করা হবে। পরে তিনি হাবিবুল্লাহ্ নগর ইউনিয়নের ডায়া ও নগরডালা বাজার পরিদর্শন করেন।  অপরদিকে, ভ্রাম্যমান আদালতের বাজার পরিদর্শনে ৯০ টাকা কেজির পেঁয়াজ হঠাৎ করেই ব্যবসায়ীরা কেজিতে ১০ টাকা কমিয়ে পেঁয়াজ বিক্রি করে।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মাসুদ হোসেন জানান, জনগণের কাছ থেকে যেন ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করে। এজন্য প্রতিদিন আমাদের অভিযান চলবে।
 

 


দিলীপ গৌর ১৫-০৯-২০২০ ০৮:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 322 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com