শিরোনামঃ
আব্দুল জলিল ১৫-০৯-২০২০ ১১:২৪ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টার ঃ কাজিপুর উপজেলার পশ্চিম দুবলাই গ্রামবাসী তিন গরুচোরকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর পুত্র শফিকুল ইসলাম(২৪), মাথাইলচাপড় গ্রামের হাছান আলীর পুত্র শরিফ উদ্দিন (২৭) ও বর্শীভাঙ্গা গ্রামের আব্দুল খালেকের পুত্র গোলাম মোস্তফা (২৮)।
খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ আটককৃদের থানায় নিয়ে আসে।স্থানীয় গ্রামবাসী ও থানাসূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) ভোররাতে চোরের দল উপজেলার পশ্চিম দুবলাই গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল হাইয়ের গোয়াল ঢোকে। একপর্যায়ে তারা গরু বের করে পূর্বে থেকে প্রস্তুত রাখা মিনি পিকআপে উঠানোর চেষ্টা করে। এসময় গ্রামের লোকজন টের পেয়ে চোরদের ধাওয়া দিয়ে ধরে ফেলে।কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, ‘ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে গত মাসে ওই গ্রাম থেকে ৮ টি গরু চুরি গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com