তাড়াশে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৪-০৯-২০২০ ০৬:১৭ অপরাহ্ন
|
|
তাড়াশে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে সাজেদা খাতুন (৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া জালালপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় স্কুল শিক্ষক মো.জহুরুল ইসলাম জানান, সকালে ওই গৃহবধু ঘুম থেকে উঠে মাটির তৈরি মুরগীর ঘর থেকে ডিম বের করতে গেলে ভেতরে থাকা একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। এ সময় তাকে উদ্ধার করে সাপুড়ে আজাহার আলীকে নিয়ে এসে ঝাড়ফুক দেয়া হয়। পরে দুপুরে গৃহবধু সাজেদা খাতুন মারা যান।
এঘটনার পর পর সবাই মুরগীর ঘর ভেঙ্গে গোখরা সাপটি মেরে ফেলে।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-০৯-২০২০ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 820 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ