কাজিপুরে ইয়াবা কারবারী ধরা
১০ মে, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে ইয়াবা কারবারী ধরা

আব্দুল জলিল
১৪-০৯-২০২০ ০৫:১৬ অপরাহ্ন
কাজিপুরে ইয়াবা কারবারী ধরা

কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে ইয়াবাসহ দুই ব্যাক্তিকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ।

 আটককৃতরা হলো  সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র সাজ্জাদ হোসেন (১৯) ও কুড়িপাড়া গ্রামের সোহান হোসেনের পুত্র মিন্টু (৩১)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা  আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার এসআই গোলাম সরোয়ার অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করেন। এসময় তাদের নিকট থেকে দশ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটককৃদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’ 


আব্দুল জলিল ১৪-০৯-২০২০ ০৫:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 277 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com