শিরোনামঃ
আব্দুল জলিল ১৪-০৯-২০২০ ০১:০৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
প্রাণঘতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অবেশেস মারা গেলেন বাংলা ছবির খ্যাতিমান অভিনেতা সাদেক বাচ্চু।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২.৩১ মিনিটে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজধানীর ইউনির্ভার্সেল হাসপাতালের ব্যবস্থা পরিচালক ডা. আশীষ এই তথ্য নিশ্চিত করেছেন। বাসায় জ্বরে অফাক্রান্ত হয়ে তিনি (৬সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হন। এরপর টেস্টে তার করোনা পজেটিভ ধরা পড়ে। তখন ১১ সেপ্টেম্বর তাকে ইউনির্ভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। মাহবুব আহম্দে সাদেক তার আসল নাম। ১৯৬৩ সালে তিনি প্রথমে রেডিওতে কাজ করেন।একই সঙ্গে মঞ্চেও অভিনয় করেন। ১৯৭৪ সালে তিনি প্রথম টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। এপর বাংলা চলচ্চিত্রে তিনি খল নায়ক হিসেবে পাকা আসন গেড়ে বসেন। তার অবিনীত সিনেমা যেন বধু বরণ, সুজন সখী, আমার স্বপ্ন আমার ভালোবাসা, ভালোবাসা জিন্দাবাদ, এক জবান,জীবন নদীর তীরে, জোর করে ভালোবাসা হয়না ইত্যাদি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com