একাদশের ক্লাস অক্টোবরে শুরুর চিন্তা অনলাইনে
২৪ এপ্রিল, ২০২৬ ০৭:২১ অপরাহ্ন

  

একাদশের ক্লাস অক্টোবরে শুরুর চিন্তা অনলাইনে

আব্দুল জলিল
১৪-০৯-২০২০ ০৯:৩৩ পূর্বাহ্ন
একাদশের ক্লাস অক্টোবরে শুরুর চিন্তা অনলাইনে

আবদুল জলিলঃ একাদশ শ্রেণিতে ভর্তি  রবিবার (১৩সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি হচ্ছে। এই কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এরপর সামনের অক্টোবর থেকেই তাদের অনলাইনে ক্লাস শুরু হতে পারে। 

আন্ত শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে অনলাইনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা আমাদের রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলে স্বাভাবিকভাবেই ক্লাস নেওয়া হবে।’

জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন, যাদের মধ্যে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তির আবেদন করেছে, যারা এখন সরাসরি কলেজে গিয়ে ভর্তি হচ্ছে। তবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নম্বরপত্র, প্রশংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র গ্রহণ না করতে কলেজগুলোকে নির্দেশ দিয়েছে আন্ত শিক্ষা বোর্ড। কভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করতে বলা হয়েছে। তবে কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র সনদ দাখিল করতে হবে।

ভর্তি নীতিমালা না মেনে শিক্ষার্থী ভর্তি করালে সেই কলেজের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিওভুক্তি বাতিল করা হবে বলে গত সপ্তাহে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্ত শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, মফস্বলের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সব মিলিয়ে এক হাজার টাকা, জেলা সদরে দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকার বেশি নেওয়া যাবে না। মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে নেওয়া যাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা নন-এমপিও বাংলা মাধ্যমের প্রতিষ্ঠানে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা নেওয়া যাবে।(কা.ক)


আব্দুল জলিল ১৪-০৯-২০২০ ০৯:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 316 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com