শিরোনামঃ
আব্দুল জলিল ১৪-০৯-২০২০ ০৮:০৮ পূর্বাহ্ন |
আবদুল জলিলঃ কাজিপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এবারে জলাবদ্ধতার হাত থেকে রেহাই পেলো পাঁচশটি পরিবার ও দুটি শিক্ষা প্রতিষ্ঠান। নদী ভাঙন ঠেকাতে গ্রামের অভ্যন্তর দিয়ে বাধ নির্মাণ, অতিবৃষ্টি এবং পানি নিষ্কাশনের খালের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বছরের প্রায় অর্ধেক সময় জুড়ে এই তল্লাটে পানি থাকে।
গত রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই, নতুন মেঘাই এবং মাইজবাড়ী ইউনিয়নের পাইকরতলী গ্রামের কলোনীপাড়ায় বসবাসরত প্রায় ৫শ পরিবারের জলাবদ্ধতার ভোগান্তি দূর করতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
উজানে বাধ এবং ভাটিতে বন্যানিয়ন্ত্রন বাধ থাকায় এ বছর অতিবর্ষণে বাড়িঘরে পানি উঠে একাকার হয়ে গেছে। অধিকাংশ বাড়িতেই পানি। কিছু কিছু বাড়ির উঠানে পানি, রাস্তায় পানি এমনকি নলকূপ ও টয়লেট পানিতে ডুবে গেছে। পানিবন্দী রয়েছে মেঘাই এমএমবিপি দাখিল মাদ্রাসা ও মেঘাই বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন জমে থাকায় পানিতে দুগন্ধ ছড়িয়েছে। মশা-মাছি এবং পানি বাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। পানিবন্দী মেঘাই বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, “ঘরের মেঝেতে পানি, রান্নঘরে পানি। সবসময় পোলাপান নিয়ে চিন্তায় থাকি। আজ পানিমুক্ত করার কাজ শুরু করেছেন ইউএনও স্যার।”
স্থানীয় ঔষুধ ব্যবসায়ী হিটলার জানান, “বাড়ি থেকে রাস্তায় উঠতে গেলে পানিতে নামতে হয়। জমে থাকা দুষিত পানির কারণে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। ইউএনও স্যারের প্রচেষ্টায় আজ এই অবস্থার নিরসনে কাজ শুরু হয়েছে।”
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, “ পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেয়া হচ্ছে।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com