শিরোনামঃ
দিলীপ গৌর ১২-০৯-২০২০ ০৬:৪৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোঃ রুমানা আক্তার সুমি (১৫) প্রায় ১ মাস ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি। এ ব্যাপারে আজ ১২ সেপ্টেম্বরশনিবার বিকেলে শাহজাদপুর থানায় ৯ জনকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, গত ৩ আগস্ট স্কুল ছাত্রী রুমানা আক্তার সুমি বাড়ি থেকে বের হয়ে নুকালী বাজারের একটি মুদি দোকানে কলম কিনতে যাওয়ার পর থেকেই সে অপহরণ হয়ে যায়।
প্রায় ১ মাস ১০ দিন হলো তার কোন সন্ধান না পাওয়ায় মেয়ের মা মোছাঃ খুকুমনি নুকালী গ্রামের মন্টু হোসেনের পুত্র নাঈম সহ ৯ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করে। রুমানা আক্তার সুমির বাবা এনামুল হক ও মা খুকুমনি সাংবাদিকদের জানান, আমার নাবালিকা মেয়েকে তারা জোরপূর্বক তুলে নিয়ে গেছে। আমার মেয়ে বেঁচে আছে কি মরে গেছে কিছুই জানি না। শাহজাদপুর থানার ওসি তদন্ত ফজলে আশিক জানান, ঘটনার বেশকিছুদিন পর অভিযোগ পেয়েছি বিষয়টি প্রেম ঘটিত না অপহরণ সুষ্ট তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com