শিরোনামঃ
দিলীপ গৌর ১২-০৯-২০২০ ০৬:২০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি‘র রোগ মুক্তি কামনায় শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে পৌর এলাকার গৌর সিনেমা হল মার্কেটে স্থানীয় বঙ্গবন্ধু পরিষদ হলরুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলার সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম সাকলাইন, লুৎফর রহমান তালুকদার, জেলা পরিষদের সদস্য মৌসুমী সরকার, সাবেক মেয়র নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুল মতিন, যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ন আহবায়ক রাশিদুল হায়দার রাশেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল, পৌর কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস লাভলী, সাবেক জিএস আরিফুর ইসলাম পলাশ, নাসির উদ্দিন, আবু সাঈদ, আলমগীর হোসেন, শামীম হোসেন প্রমুখ।
শেষে এমপি হাসিবুর রহমানের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com