শিরোনামঃ
দিলীপ গৌর ১২-০৯-২০২০ ০৬:১৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি :বন্যাদুর্গত যমুনার চরে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর তুলে দিলেন আন্তর্জাতিক সামাজিক কল্যাণ সংস্থা চ্যারিটি রাইট। সিরাজগঞ্জের জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নে আবাসন প্রকল্প প্যাকুরতালা, জালালপুর, ঘাটাবাড়ী, ঘাটাবাড়ী বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ১‘শ পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৭ কেজি চাউল,৫ কেজি ময়দা, ১ কেজি তেল, ১কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ ও ১ কেজি চিড়া। চ্যারিটি রাইটের পক্ষে মানবতাবাদী ও পরিবেশকর্মী মামুন বিশ্বাসের আয়োজনে উপস্থিত ছিলেন তাজু কামরুল, ইযাকুব আলী, শাহরিয়ার ইমন থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করেন।খাদ্যসামগ্রী পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষ চ্যারিটি রাইট সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবতাবাদী ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস জানান, সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনকে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। চ্যারিটি রাইট বাংলাদেশের চেয়ারম্যান ও কান্ট্রি হেড আশফাক মোহাম্মদ জামান বলেন, ‘বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর করোনার সংকট মোকাবেলায় সহায়তা করতে আমরা আমাদের সীমিত জোগান ও সব প্রচেষ্টা দিয়ে চেষ্টা করে যাচ্ছি, পাশাপাশি বন্যার্তঝ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com