শিরোনামঃ
দিলীপ গৌর ১২-০৯-২০২০ ০৬:১৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় আজ ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে নৌযান শ্রমিকরা খাদ্যভাতা ও ভুয়া কমিটি বাতিল সহ ১১ দফা বাস্তবায়নের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে। মহাদেব চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশন আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া,বাহারুল ইসলাম, আব্বাস মোল্লা,আব্দুর রাজ্জাক, সেলিম হোসেন, আবু জাফর, মামুন মিয়া,রুবেল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,তাদের এ দাবীর মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি,খাদ্যভাতা প্রদান,বাল্কহেড সহ সকল নৌযানে সন্ত্রাস,চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ,২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন,ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান ও হয়রানি বন্ধ,কর্মস্থলে দূর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান,নৌযান শ্রমিকদের নিয়োগপত্র,পরিচয়পত্র,সার্ভিসবুক প্রদান, ভুয়া শ্রমিক দিয়ে গঠিত বাঘাবাড়ি নৌযান শ্রমিক কর্মচারি ইউনিয়নের ভুয়া কমিটি বাতিল,সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণ,নদীর সঠিক নাব্য রক্ষা,মার্কা,বয়া,বাতি প্রয়োজন অনুযায়ী স্থাপন।
তাদের এ ১১ দফা চুক্তি অবিলম্বে নৌযান মালিকদের পক্ষ থেকে বাস্তবায়ন না করায় তারা অতিকষ্টে দিন যাপন করছেন। দ্রæত সময়ের মধ্যে তাদের এ দাবী বাস্তবায়ন না হলে তারা অচিরেই বৃহৎ আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন। তারা আরো বলেন, বাঘাবাড়িতে তাদের আন্দোল সংগ্রাম দমাতে একটি মহল অপতৎপরতা শুরু করেছে। এরই অংশ হিসাবে তারা ভুয়া নৌযান শ্রমিক দিয়ে বাঘাবাড়ি নৌযান শ্রমিক কর্মচারি ইউনিয়ন নামের একটি ভুয়া সংগঠন খুলে ভুয়া কমিটি গঠন করেছে।
ওই কমিটির সদস্যদের কেউই নৌযান শ্রমিক নয়। তারা কোনদিনও নৌযান শ্রমিক ছিল না। প্রকৃত নৌযান শ্রমিকদের বিভ্রান্ত করতে এ ধরণের ভুয়া কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে নৌযান শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দ্রæত সময়ের মধ্যে এ ভুয়া কমিটি বাতিল করা না হলে যে কোন সময় দু‘পক্ষোর মধ্যে হামলা সংঘর্ষেও আশংকা রয়েছে। তাই এ বিষয়ে তারা দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ছাড়া তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com