বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ শাখা কমিটির প্রথম সভা
১৮ এপ্রিল, ২০২৬ ০৬:২১ অপরাহ্ন

  

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ শাখা কমিটির প্রথম সভা

আব্দুল জলিল
১২-০৯-২০২০ ০৮:০৩ পূর্বাহ্ন
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ শাখা কমিটির প্রথম সভা

স্টাফ রিপোর্টার:
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টম্বর) বিকেলে নব নির্বাচিত কমিটির প্রথম সভা শহরের মিলনমোড়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিস।

কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য শামস্ ই এলাহী অনু, সূর্য বারী, শাহিনুজ্জামান, সহ-সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক রুবাইয়াত খান রনি, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, প্রচার সম্পাদক রাজীব আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মনজুরুল ইসলাম ডাবলু, অর্থ সম্পাদক শাহেদ সেলিম খান, দপ্তর সম্পাদক আশিক আবেদীন, যুব ও ক্রীড়া সম্পাদক সাকিরুল ইসলাম এলিন, ধর্ম সম্পাদক বি এম মামুন, নির্বাহী সদস্য সঞ্জীব সরকার, আব্দুল মতিন ও আরিফুল ইসলাম আরিফ।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনোরো আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সংগঠনের নতুন কমিটির পরিচিত করানো হয়। এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 


আব্দুল জলিল ১২-০৯-২০২০ ০৮:০৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 464 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com