কাজিপুরের কালশী মিরপুরবাসীর উদ্যোগে স্মরণ সভা
০৮ নভেম্বর, ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন

  

কাজিপুরের কালশী মিরপুরবাসীর উদ্যোগে স্মরণ সভা

আব্দুল জলিল
১১-০৯-২০২০ ০৮:১৩ অপরাহ্ন
কাজিপুরের কালশী মিরপুরবাসীর উদ্যোগে স্মরণ সভা
কাজিপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, সদ্য প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম এর স্মরণে ঢাকাস্থ কাজিপুরের কালশী মিরপুরবাসীর উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্র নেতা পরান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সভাপতিত্ব করেন ইন্জিঃ জামাল উদ্দিন সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফ,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোনারুল ইসলাম বিপুল,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ ইসলাম,বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পক্ষে চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন, রাশেদুল ইসলাম রাজিব, রাশেদ রেহমানসহ কালশী মিরপুরে অবস্থানরত কাজিপুরের জনসাধারণ।

সভায় সদ্য প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের কর্মময় জীবনের উপর আলোচনা করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


আব্দুল জলিল ১১-০৯-২০২০ ০৮:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 238 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com