মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগে অনিয়ম!! আদালতে মামলা
২৮ এপ্রিল, ২০২৬ ০৫:৪২ পূর্বাহ্ন

  

মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগে অনিয়ম!! আদালতে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৯-২০২০ ০৭:৪৫ অপরাহ্ন
মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগে অনিয়ম!! আদালতে মামলা
এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়নের গোন্তা আলীম মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ১৬ আগস্ট তাড়াশ সহকারী জজ আদালতে মামলাটি করেন ওই পদে আবেদনকারী উপজেলার গোন্তা গ্রামের মৃত আনোয়ার সরকারের ছেলে মো: আরমান সরকার। মামলায় গোন্তা আলীম মাদ্রাসার গভর্নিং বডির অধ্যক্ষ, সভাপতিসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে। মামলা নং ২১/২০। মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে নিরাপত্তা কর্মী, আয়া ও অফিস সহকারী কাম হিসাব সহকারী এবং ২০২০-২১ অর্থ বছরে উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার ও গ্রন্থাগারিক পদে নিয়োগের জন্য জাতীয় দৈনিক গণকণ্ঠ ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিক পত্রিকায় গত ৪ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশে ১৫ দিন পর নিরাপত্তা কর্মী পদে ৫ জন, আয়া পদে ৪ জন, অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে ১৫ জন, উপাধ্যক্ষ পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার পদে ১ জন এবং গ্রন্থাগারিক পদে কেউ আবেদন করে নাই। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান নিজ স্বার্থ চরিতার্থে সুবিধা মত নিয়োগ দিতে পরিকল্পনা স্বরুপ কাজ শুরু করে। এর অংশ হিসেবে অধ্যক্ষের জামাতা আলমাছ মাহমুদ অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে আবেদন করে। আলমাছ আলিম পাস করার পর আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া করেনি। দীর্ঘ দিন সে ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। সে দারুল আহসান বিশ^বিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে গ্রন্থাগারিক পদে আবেদন করেছেন। মামলার নথি সূত্রে জানা, ১৩ মে ২০১৩ তারিখে নি¤œ সহকারী কাম কম্পিউটার পদে গোন্তা গ্রামের মৃত পান্নাউল্লা মিয়ার ছেলে আব্দুল মালেক কে যোগদান করান অধ্যক্ষ আব্দুল মান্নান। কিন্তু বেতন না হওয়ায় দীর্ঘ ৭ বছর পর আবার নতুন করে ওই পদে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি দেখে অনেকেই আবেদন করলেও ওই পদে কোন পরীক্ষা ছাড়াই গত ২ আগস্ট ২০২০ তারিখে অফিস সহকারী কাম কম্পিউটার পদে দ্বিতীয়বার নিয়োগ দেওয়া হয় আব্দুল মালেক কে। এ কারণে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেয়ায় অফিস সহকারী কাম কম্পিউটার পদে আবেদনকারী আরমান সরকার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, ২০১৩ সালের পরিপত্র অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বিল না হওয়ায় নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নতুন করে আর নিয়োগ দেওয়া হয়নি। মাদ্রাসার সভাপতি মো: আবুল বাসার বলেন, নিয়োগটি আপাতত বন্ধ আছে। আর অধ্যক্ষের কথার সাথে কাজের কোন মিল নেই। আমি আর এ বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির বলেন, বিষয়টি তদন্ত করে অভিযোগের প্রমাণ পেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৯-২০২০ ০৭:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 832 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com