চলনবিল এলাকায় বর্ষায় অলস সময় কাটে ছিপ দিয়ে মাছ ধরে
২১ এপ্রিল, ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন

  

চলনবিল এলাকায় বর্ষায় অলস সময় কাটে ছিপ দিয়ে মাছ ধরে

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৯-২০২০ ০৭:২৬ অপরাহ্ন
চলনবিল এলাকায় বর্ষায় অলস সময় কাটে ছিপ দিয়ে মাছ ধরে
এম এ মাজিদ: চলনবিল এলাকার মানুষের বর্ষায় অলস সময় কাটে ঐতিহ্যবাহী ছিপ দিয়ে মাছ ধরে । এশিয়ার বৃহত্তম বিল চলনবিল। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার নয়টি উপজেলা জুড়ে বিস্তৃত এ বিল। শুস্ক মৌসুমে রবি শস্য ও বোরো চাষ করে জীবিকা নির্বাহ করে এবং ব্যস্থ সময় পার করে বিল পাড়ের মানুষগুলো। আর বর্ষার কয়েক মাস পানিবন্দি হয়ে পড়া বিল পাড়ের মানুষদের কোন কাজ কর্ম না থাকায় এখানকার বাসিন্ধারা অলস সময় পার করে ছিপ দিয়ে মাছ ধরে। ভরা বর্ষায় যখন চারিদিকে শুধু পানি আর পানি ,দুর থেকে দেখে তখন মনে হয় গ্রামগুলো যেন কচুরিপানার মত ভাসছে। এসময়ে বিলের পানির ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে কেহ বাড়ির ঘাটে , কেউ কেউ ছোট ডিঙ্গি নৌকায় বসে আবার অনেকে বিলের বুক চিরে বয়ে যাওয়া কাচা পাকা সড়কের ধারে দলবদ্ধ ভাবে বসে ছিপ দিয়ে কাঁক ডাকা সকাল থেকে সন্ধ্যা অবদি আবার কখনো জো¯œা রাতে মাছ ধরে অলস সময় পার করছে। প্রযুক্তির যুগে এসে ফেসবুকে মত্ত থাকার কারুনে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া ঐতিহ্যবাহী ছিপ দিয়ে মাছ ধরা আবারো তার হারানো ঐতিহ্য যেন ফিরে পেয়েছে। বিল এলাকার মানুষগুলো এখুন ব্যস্ত সময় পাড় করছে ছিপ দিয়ে মাছ ধরে। সরেজমিনে শুক্রবার(১১ সেপ্টেম্বর) বিকেলে চলনবিলের বুকচিড়ে বয়ে যাওয়া তাড়াশ গুরুদাসপুর আঞ্চলিক সড়কের তাড়াশ গিয়ে দেখা গেছে স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ দলবদ্ধ ভাবে ছিপ দিয়ে মাছ ধরছে। এ চিত্র বিল এলাকার অধিকাংশ গ্রামের। চলনবিলের নওঁগা ইউনিয়নের মহিষলুুটি গ্রামের শতবর্ষী বৃদ্ধ মো: মোন্তাজ প্রাং বলেন, এক সময় আমরা দল বেধে সকাল থেকে রাত পর্যন্ত ছিপে বর্ষি বেধে মাছ ধরতাম। আবার ছিপ দিয়ে মাছ ধরার প্রতিযোগীতাও হতো সেসময়ে। অনেক সময় বন্ধরা মিলে জ্বো¯œা রাতে মাছ ধরে আনন্দ উপভোগ করতাম । কিন্তু আধুনিকতার ছোয়ায় মাঝখানে প্রায় হারিয়ে গিয়েছিল ঐতিহ্যবাহী সখ করে ছিপে মাছ ধরা। কিন্ত আনন্দের কথা হলো চলনবিল এলাকায় গত কয়েক বছর হলো আবারো ছিপে মাছ ধরা চোখে পড়ার মত। তিনি আরো বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ছিপে মাছ ধরা যেন বন্ধ না হয়। এজন্য সরকারী ভাবে এর পৃষ্টপোষকতা প্রয়োজন। এটি যেন হাড়িয়ে না যায়। যুগের পর যুগ সখ করে ছিপে মাছ ধরা টিকে থাকুক।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৯-২০২০ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 607 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com