বেলকুচি পৌর নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০৯-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন
|
|
বেলকুচি পৌর নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের একাংশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক ও পৌর নির্বাচনের মেয়র পদপ্রার্থী সাজ্জাদূল হক রেজার নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি শাহজাহান আলী প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক ঘোষণ, ধর্ম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামানিক, সহ সভাপতি বদর উদ্দিন মন্ডল, কৃষক লীগের সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি মন্ডল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ হোসেন সহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তরা তাদের বক্তব্য আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে উদেয়মান তরুন, মেধা সপন্ন সাজ্জাদুল হক রেজাকে দলীয় মনোনয়ন সহ নির্বাচনে পাশে থাকার জন্য সকলকে আহবান জানান।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০৯-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 658 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ