শাহজাদপুরে ৯‘শ কৃষকদের মাঝে মাসকালাই ও সার বিতরণ
০২ মে, ২০২৬ ০৫:২৭ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ৯‘শ কৃষকদের মাঝে মাসকালাই ও সার বিতরণ

দিলীপ গৌর
১০-০৯-২০২০ ০৫:৪৪ অপরাহ্ন
শাহজাদপুরে ৯‘শ কৃষকদের মাঝে মাসকালাই ও সার বিতরণ


শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষর চত্বরে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা কৃষি অফিসার আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অফিসার এহসানুল হক, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, দূর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি এ,এম আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু ও ১৩ ইউনিয়ন ও পৌরসভার উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি কৃষককে সব ধরনের সহযোগিতা করা হবে। শেষে উপজেলা চত্বরে ৯‘শ কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়। এক বিঘা জমির জন্য ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি স্যার এবং ৫ কেজি করে এমওপি সার দেয়া হবে।
 

 


দিলীপ গৌর ১০-০৯-২০২০ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 246 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com