শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৯-২০২০ ১২:৪৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: এলজিএসপি- ৩ আওতায় করোনা ভাইরাস প্রতিরোধে সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়নে ১শত জনকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ এর সভাপত্বিতে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, ইউপি সদস্য মো. সোলায়মান হোসেন, আক্তার হোসেন, ঊষা রানী ও ইউপি সচিব নির্মল কুমার মাহাতো সহ আরো অনেকেই। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্য ছিল মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com