ফুঁসে উঠছে কাজিপুরের চরাঞ্চলের পৌণে দুইলাখ জনগণ
২৩ এপ্রিল, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন

  

ফুঁসে উঠছে কাজিপুরের চরাঞ্চলের পৌণে দুইলাখ জনগণ

আব্দুল জলিল
১০-০৯-২০২০ ০৯:০৫ পূর্বাহ্ন
ফুঁসে উঠছে কাজিপুরের চরাঞ্চলের পৌণে দুইলাখ জনগণ

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিনের দাবীর পরও কিছুতেই কিছু হচ্ছেনা চরের মানুষের যাতায়াত সমস্যার। ছাগল ভেগা, গরু অন্যান্য জিনিষপত্রের সাথে মানুষজনকেও গাদাগাদি ঠাসাঠাসি করে একই নৌকায় পাড়ি দিতে হয়। তারপরেও ইচ্ছেমাফিক ভাড়া বৃদ্ধিসহ নানা অনিয়মের কারণে পুরো চরাঞ্চলের ৬ ইউনিয়নের লোজকন এক একাট্টা। তারা প্রশাসনের নিকট এই সমস্যার সমাধানে এরইমধ্যে ৮ দফা দাবী পেশ করেছে।

 ফেসবুক ভিত্তিক "চরাঞ্চল স্বার্থরক্ষা কমিউনিটিনামক একটি গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষের পক্ষে যৌক্তিক দাবি দাওয়া তুলে ধরেছে ছাত্র সমাজ

যাত্রী সেবায় ভোগান্তি,অতিরিক্ত যাত্রী বহন,ভাড়া আদায়,একই নৌযানে গবাদি পশু থেকে শুরু করে মানুষ পারাপার সহ নানা অভিযোগ রয়েছে নৌ চালক-মালিক সমিতির বিরুদ্ধে

সম্প্রতি মহামারি করোনা কালীন সময়ে প্রথমে ভাড়া বাড়িয়ে ৫০ টাকা করে ১৫ জন যাত্রী বহনের কথা থাকলেও লোক নেওয়া হতো ২০'এর অধিক। পরিস্হিতি স্বাভাবিক হলেও ভাড়া ৩০ টাকা থেকে যায় অথচ কমেনি নৌকায় পারাপারের লোকসংখ্যা।পক্ষান্তরে কোন কারণ ছাড়াই ভাড়া ২৫ থেকে ৩০ হয়ে গেলো।এরপর নেই কোন নৌকাতে নিরাপত্তা জ্যাকেট।অধিকাংশ নৌকায় বসার জন্য নির্মিত বাঁশের মাচাল গুলোও ভাঙা

ফেসবুকে ভাইরাল হওয়া ব্লগ এবং স্হানীয় সূত্রে জানা যায়,নৌকাতে ৩০ জন যাত্রী পারাপার করার নিয়ম থাকলেও প্রতিটি নৌকায় থাকে ওভারলোড,প্রায় সময় দূর-দূরান্ত থেকে ঘাটে পারাপার হবার জন্য সাধারণ মানুষকে গুনতে হয় অতিরিক্ত থেকে অতিরিক্ত ভাড়া

ইতোমধ্যে ছাত্রসমাজের যৌক্তিক দাবিগুলো ভার্চুয়াল জগৎ ছেড়ে এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছ

এলাকার সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, দাবী গুলো সময়োপযোগী এবং যৌক্তিক,সাধারণ মানুষ সমস্যাগুলোে প্রতিকার চেয়ে পায়নি সুষ্ঠ সুরাহা,এখন ছাত্রসমাজের মাধ্যমে উপরোক্ত সমস্যা সমাধান হবে বলে আশাবাদী


আব্দুল জলিল ১০-০৯-২০২০ ০৯:০৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 425 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com